অর্থ লিপি

২৭ জুলাই ২০২৬ সোমবার ১২ শ্রাবণ ১৪৩৩

তিন দিন বন্ধ থাকার পর আজ খুলছে শেয়ারবাজার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তিন দিন বন্ধ থাকার পর আজ বুধবার (২৪ জুলাই) দেশের শেয়ার বাজার আবার খুলছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে বুধবার ও বৃহস্পতিবার ১ ঘন্টা কম সময় লেনদেন হবে। এ দুই দিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাংকিং চলবে।

ব্যাংকিং সময়ের সঙ্গে মিল রেখে শেয়ারবাজারে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে।

আজ সকাল ১১টায় দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে। বেলা ২টা পর্যন্ত এ লেনদেন চলবে। বৃহস্পতিবারও একই সূচিতে লেনদেন চলবে বাজারে।

নির্বাহী আদেশে দেওয়া ৩ দিনের সাধারণ ছুটির কারণে গত রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশের দেশের সব অফিস-আদালত বন্ধ ছিল। একই কারণে বন্ধ ছিল দেশের শেয়ারবাজারও। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে এ ছুটি ঘোষণা করা হয়। এর আগের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসাবে টানা পাঁচ দিন পর বুধবার আংশিকভাবে খুলছে দেশের শেয়ারবাজার।

আজ বুধবার ও আগামিকাল বৃহস্পতিবার অফিসের কর্মঘণ্টা হবে স্বাভাবিক সময়ের চেয়ে কম। বুধবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে অফিস। বৃহস্পতিবারও একই সূচিতে অফিস চলবে। দু’দিনের জন্য এ অফিস সূচি নির্ধারণ করেছে সরকার।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।