অর্থ লিপি

৩১ অক্টোবর ২০২৬ শনিবার ১৫ কার্তিক ১৪৩৩

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎবিচ্ছিন্ন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শীতকালীন শুক্রবার ঝড় আঘাত হেনেছে (১২ই জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে। ফলে আড়াই লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন মিশিগান এবং উইসকনসিন অঙ্গরাজ্যের। বিলম্বিত করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পাওয়ার আউটেজেস ডট ইউএস এর তথ্য মতে, শুক্রবার মিশিগান অঙ্গরাজ্যের এক লাখ ৩৭ হাজার ৭৭৭টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর উইসকনসিনে বিদুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে এক লাখ দুই হাজার ৬৯৪ জন গ্রাহক।

ঝড়ো বাতাস ও ভারী তুষারপাতের কারণে শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরসহ যুক্তরাষ্ট্রে শুক্রবার ৭ হাজার ৬শ’ টিরও বেশি ফ্লাইট বিলম্বিত করেছে।

চলতি সপ্তাহের এই ঝড়টি ২০২১ সালের ফেব্রুয়ারিতে আঘাত হানা ঝড়ের মতো প্রভাব ফেলতে পারে বলে  আশঙ্কা করা হচ্ছে। তখন টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের প্রধান অঙ্গরাজ্যগুলোতে টানা কয়েকদিনের জন্য লাখ লাখ মানুষ বিদুৎবিচ্ছিন্ন, তাপ ও পানির অভাবে ছিলেন।

এরপর, ২০২২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে এলিয়ট নামের একটি শীতকালীন ঝড়ের আঘাতে মুখ থুবড়ে পড়েছিল অঞ্চলটির বিদ্যুৎ ও জ্বালানি শিল্প। সেখানে বেশকিছু দিন বিদ্যুৎ ও গ্যাসের সংকটে ছিলেন বাসিন্দারা।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, চলতি সপ্তাহে আঘাত হানা ঝড়টি শীতকালীন ঝড় এলিয়টের থেকেও বেশি প্রভাব ফেলবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।