অর্থ লিপি

২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ৬ আশ্বিন ১৪৩৩

লিভার সুস্থ, আপনি সুস্থ: পর্ব-৩

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাতারাতি লিভার ডিজিজ খুব কমই হয়। অত্যাচার সহ্য করতে করতে যখন আর পারে না, তখন সমস্যা দেখা দেয়। লিভারের প্রধান কাজই হচ্ছে পরিপাককৃত খাদ্য উপাদানকে প্রসেসকরা, অতিরিক্ত পুষ্টি উপাদান সঞ্চয় করা এবং দেহের অভ্যন্তরে সৃষ্ট দেহে অনুপ্রবিষ্ট টক্সিনকে ডিটক্সিফাই করা।

কিন্তু এর স্টোরিং এর ধারণ ক্ষমতারও একটা সীমা আছে। যখন এতে মাত্রাতিরিক্ত ফ্যাট (রূপান্তরিত গ্লুকোজ) জমা হয় এবং টক্সিন এর মাত্রা ডিউরেশন বেশি হয় তখন লিভার খারাপ হতে থাকে। এছাড়া দুর্বল লিভার হেপাটাইটিস ভাইরাস দ্বারাও আক্রান্ত হয়।

যে কারণেই সমস্যা সৃষ্টি হোক, লিভার ডিজিজ প্রায় একই ভাবে ক্রমাগত জটিলতার দিকে ধাবিত হয়। এর প্রধান স্টেজ বা ধাপগুলো নিম্নরূপ :

স্টেজ : ইনফ্লেমেশন/ফ্যাটি লিভার:

সমস্যার প্রথম দিকে লিভারের আকার বড় হতে থাকে এবং এতে প্রদাহ শুরু হয়। লিভারে অতিরিক্ত চর্বি জমা হলেফ্যাটি লিভারসমস্যা দেখা দেয়। রক্তে টক্সিন এর মাত্রা বাড়তে থাকেলিভারের ডিটক্সিফিকেশন ক্ষমতা কমে যায়। সময় সমস্যা ধরা পড়লে সঠিক ডায়েট লাইফস্টাইল ফলো করে লিভার সমস্যা রিভার্স করা যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেএই স্টেজে কোন সিম্পটম প্রকাশ পায় না।

স্টেজ : ফিব্রোসিস (Fibrosis):

ইনফ্লেমেশনে আক্রান্ত বা ফ্যাটি লিভার সমস্যা ইগনোর করলে কিছুকাল পর লিভারে ক্ষতসৃষ্টি হয়। ফলে লিভারের কার্যক্ষম টিস্যুর পরিমাণ কমতে থাকে। অবস্থায় সমস্যা ধরাপড়লেও রিকভার করা সম্ভব।

স্টেজ : সিরোসিস (Cirrhosis):

এই স্টেজে সমস্যা মারাত্মক আকার ধারণ করে এবং অবস্থা থেকে আর আরোগ্য লাভ সম্ভব নয়। ২য় স্টেজ থেকে ৩য় স্টেজে আসতে কয়েক বছর থেকে দশক সময় লেগে যায়। স্টেজে সিম্পটম জোরালো ভাবে প্রকাশ পায়। যেমনব্যাথা, অবসাদ, ক্ষুধামন্দা, জন্ডিস, হাতেপায়ে পানি আসা (ফুলে যাওয়া) ইত্যাদি। অনেক সময় সিরোসিস থেকে লিভার ক্যান্সার হয়ে যায়।

স্টেজ : লিভার ফেইলর:

এটা চূড়ান্ত স্টেজলিভার তার কাজ করা বন্ধ করে দেয়। অবস্থা থেকে কোন উপায়েই লিভার আরোগ্য করা সম্ভব না। তখন একমাত্র উপায়লিভার ট্রান্সপ্লান্ট আজকাল তো কত কিছুই শুনিগরুর কলিজা, বানরের কলিজা, শুকরের কলিজা মানবদেহে ট্রান্সপ্লান্ট!!

সুতরাং যাদের ফ্যাটি লিভার আছে বা সমস্যা প্রাথমিক স্টেজে আছেতারা সময় থাকতেই সতর্ক হোন। আপনি যদি সঠিক খাদ্যাভ্যাস লাইফ স্টাইল গড়ে তুলতে পারেন, তবে জাদু মন্ত্রের মত আপনার সমস্যা রিভার্স করবে নিশ্চিত

চলবে….

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।