অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, আরসার শীর্ষ নেতা নিহত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সঙ্গে গোলাগুলিতে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ নেতা মোঃ হুসেন মাঝি নিহত হয়েছে।

আজ সোমবার (১০ই জুলাই) ভোরে কক্সবাজার উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের সঙ্গে ১৪ এপিবিএন পুলিশের এ গোলাগুলির ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইল ও একাধিক মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানিয়েছেন, ‘ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবরে এপিবিএন পুলিশ একটি দল সেখানে অভিযান পরিচালনা চালনা করে। এসময় তারা (আরসা) পুলিশের ওপর লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্ম রক্ষার্থে গুলি চালায়। এ সময় এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

পরে নিহত ব্যক্তি আরসার শীর্ষ সন্ত্রাসী বলে শনাক্ত করে পুলিশ। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।’ এ অভিযান চলমান আছে এবং অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার ভোরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে আরসা ও আরাকান সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলিতে পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতরা সবাই আরসা সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।