অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

রাতে ঢাকায় গাইবেন অনুপম রায়, মেঘদল ও তালপাতার সেপাই

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কলকাতার সংগীতশিল্পী অনুপম রায় আজ (বৃহস্পতিবার) রাতে ঢাকায় ‘ম্যাজিকেল নাইট’ শীর্ষক কনসার্টে গাইবেন। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।

গতকাল বুধবার (৫ই জুলাই) দুপুরে ঢাকায় এসেছেন অনুপম রায়। পরে রাতে ঢাকার এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।

 

এ সময় অনুপম রায় সাংবাদিকদের জানান, বাংলার মাটিতে পা রাখতে পেরে গর্বিত এ গায়ক। তিনি আরও বলেন, ‘এ দেশের সংস্কৃতি আমাদের ভেতরে আছে। যতবার আহ্বান পাই ততবারই ভাবি আরও একবার সুযোগ পাই এই মাটিতে পা রাখার। এখানের শহরগুলোতে একটু হেঁটে বেড়াবার।’

অনুপম রায় আরও বলেন, বাংলাদেশের শ্রোতাদের সামনে গান গাইতে পারা  তার জন্য সব সময়ের আনন্দের। শ্রোতাদের সামনে আলোচিত বাংলা গানগুলোই আজ গাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

জানা যায়, আজ বিকেল ৫টার দিকে মঞ্চে উঠবে হাতিরপুল সেশনস, এরপর গাইবে মেঘদল, তালপাতার সেপাই ও অনুপম রায়। রাত ১১টার দিকে অর্ণবের পরিবেশনা দিয়ে কনসার্ট শেষ হওয়ার কথা রয়েছে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।