রাজধানীর মোহাম্মদপুরে গতকাল বুধবার (১৭ জুলাই) লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল বুথ উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাহমুদ এলাহী ও ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের প্রধান মো. জাহাংগীর হোসেন বক্তব্য দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ডিজিটাল বুথের ব্যবস্থাপক, স্থানীয় পেশাজীবী, ব্যবসায়ী, শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোক্তা ও কর্মকর্তারা।