দেশের বাজারে সোনার দাম বেড়ে দেড় লাখ ছুঁই ছুঁই করছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন করে প্রতি ভরি ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম এক হাজার ৯৯৪ টাকা বেড়ে এক লাখ ৪৯ হাজার ৮১২ টাকায় উঠেছে।
আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির এ তথ্য জানায়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৪৩ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২২ হাজার ৫৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯১৭ টাকা।
উল্লেখ্য স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি ২,৫৭৮ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম ভরি ২,৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ২,১১১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১,৫৮৬ টাকা।
স্বর্ণের দাম আবারও বেড়েছে, যা অবস্থা স্বর্ণের গহনা পরে বিয়ে করা হবেনা বুঝি আর ,এমন দুঃখের কথা বলে বলাবলি করছিল বসুন্ধরা শপিং মলে আসা তিন তরুণী। সন্ধার পরে টিভির ব্রেকিং নিউজ দেখে বন্ধুদের সাথে এমন কথা বলছিল তরুণীরা। বাস্তবতা আসলেই তাই, সার্বিক অর্থনৈতিক চাপে ভবিষ্যতে স্বর্ণের দাম কোথায় গিয়ে দাড়াবে সেটা কল্পনাও করা যাচ্ছেনা।
Authors
-
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।