অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হুথিদের হামলায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বৃহস্পতিবার (৯ই নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। দেশটির উপকূলে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে হুথিরা। মার্কিন কর্মকর্তারা এবং ইরান সমন্বিত হুতি এ তথ্য জানিয়েছে। 

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইয়েমেনের উপকূলে মার্কিন সামরিক বাহিনীর একটি এমকিউ৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুথি বাহিনী। এ বিষয়টি হুথি  সামরিক বাহিনীর এক মুখপাত্রও নিশ্চিত করেছেন।

টানা এক মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের যুদ্ধ চলছে। চলমান এ যুদ্ধের মধ্যেই মার্কিন ড্রোন ভূপাতিত করার এই ঘটনা ঘটল।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে আঞ্চলিক উত্তেজনার লক্ষ্য করা যাচ্ছে। আর এই কারণেই মূলত মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যকলাপের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে ওয়াশিংটন।

এর আগে, গত মাসে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি ড্রোনকে নিক্ষেপ করে হুথি  বিদ্রোহীরা। তখন সেগুলো আটকে দিয়েছিল মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।