মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব বলছে, গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ কুতুব উদ্দিন ওরফে কুতুব আলী আনছারী (৭০)। গতকাল শনিবার গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে র্যাব জানায়, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২০ সালে কুতুবের বিরুদ্ধে মামলা হয়। পরের বছরের ২১ অক্টোবর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তখন থেকে কুতুব পলাতক ছিলেন।
র্যাব বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল গাজীপুর থেকে কুতুবকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলায় কুতুবের বিরুদ্ধে অভিযোগ, তিনি মুক্তিযুদ্ধকালে ময়মনসিংহ এলাকায় পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছেন। তিনি হত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ছিলেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।