অর্থ লিপি

১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ৩ বৈশাখ ১৪৩৩

ব্লক মার্কেটে রেকর্ড পরিমান লেনদেন, যা মূল লেনদেনের চেয়েও বেশি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ ২৭ ডিসেম্বর, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ৫৮ টি শেয়ারের  ব্লকে মোট লেনদেন হয়েছে ১৪০.১৭  কোটি টাকা।

গতকাল ব্লকে মোট ৪৫ টি কোম্পানির ট্রেড হয়েছে ৩৯.২৩ কোটি টাকা, আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ১০০.৯৪ কোটি টাকা।

আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। আজ কোম্পানিটির ৫৫.৩০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। এর পরে ইন্দোবাংলা ফার্মার ৫ লাখ, ইন্ট্রাকোর ছিল ৪.৯৯ লাখ, গ্লোবাল ইসলামি ব্যাংক ৪.৮২ লাখ এবং এডিএন টেলিকমের ৪.১৫ লাখ শেয়ারের লেনদেন হয়েছে।

এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে রেনেটা, সোনালী পেপার, এডিএন টেলিকম ও ইন্ট্রাকোর।

উল্লেখ্য আজ ব্লোকে ১৪০.১৭ কোটির লেনদেন এর মধ্যে শুধু বেক্সিমকো ফার্মারই প্রায় ৮১ কোটি(৮০.৯৯) টাকার লেনদেন হয়েছে।

উল্লেখ্য, ফ্লোর দামের ১০% নিচে ব্লকে লেনদেন করার সুযোগ দেয়ার পর আজ প্রথম ফ্লোরের দামে এবং কিছুটা উপরে এত বড় সংখ্যায় লেনদেন হলো।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।