চলতি ২০২৩–২৪ অর্থ বছরের মুদ্রানীতিতে ব্যাংক ঋণের সুদ ৯ শতাংশ সীমা তুলে দিয়ে সুদ গণনার নতুন কাঠামো ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুদহারের সীমাও তুলে দেওয়া হয়েছে।
চলতি ২০২৩–২৪ অর্থ বছরের নতুন মুদ্রানীতিতে নতুন নিয়মে ব্যাংক ঋণের সুদহার হবে সর্বোচ্চ ১০.১২ শতাংশ। আর আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণের সুদহার হবে সর্বোচ্চ ১২.১২শতাংশ। এসএমই ও ভোক্তা ঋণের তদারকি খরচের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আরও ১ শতাংশ বেশি সুদ আরোপ করতে পারবে।