অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বর্ষসেরা একাদশে মেসি-এমবাপ্পে-হলান্ড, নেই রোনালদো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ফিফা প্রো বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন ফুটবল যাদুকর ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এবারের বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন হালের সেরা তিন ফুটবলার এমবাপ্পে, হলান্ড এবং ভিনিসিউস। তবে একাদশে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর।

লন্ডনে গতকাল সোমবার (১৫ই জানুয়ারি) রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়। ২০২২ সালের ১৯শে ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০শে অগাস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্সকে বিবেচনায় আনা হয় একাদশ গঠনে। যেখানে আধিপত্য রয়েছে ট্রেবলজয়ী দল ম্যানচেস্টার সিটির। ইউরোপ ও ইংলিশ চ্যাম্পিয়নদের ছয় জন জায়গা পেয়েছেন একাদশে।

সুয়ারেস যে কারণে ইন্টার মায়ামিতে

৩-৩-৪ ফর্মেশনে সাজানো এই একাদশের ডিফেন্ডার হিসেবে রাখা হয়েছে ম্যানচেস্টার সিটির তিনজনকে। যেখানে জায়গা পেয়েছেন রুবেন দিয়াজ, জন স্টোনস এবং কাইল ওয়ালকার। মিডফিল্ডার হিসেবে রাখা হয়েছে রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহ্যামকে। তার সঙ্গে মাঝমাঠে রয়েছেন সিটির কেভিন ডি ব্রুইনে এবং বের্নার্ডো সিলভা।

ফিফা প্রো বর্ষসেরা একাদশে

আর আক্রমণ ভাগে রয়েছেন পিএসজির কিলিয়ান এমবাপ্পে, সিটির আর্লিং হলান্ড, রিয়ালের ভিনিসিউস জুনিয়র এবং ইন্টার মায়ামির ফুটবল যাদুকর লিওনেল মেসি। আর এই দলের গোলরক্ষক হিসেবে বিবেচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান তারকা থিবো কোর্তোয়া।

এবারের বর্ষসেরা একাদশে জায়গা হয়নি সৌদি ক্লাব আল নাসরের পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০২২ সালের ফিফা প্রো বর্ষসেরা একাদশেও জায়গা হয়নি পর্তুগালের অধিনায়কের।

এদিকে ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে ব্রাজিল পুরুষ দল। আর ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিলের দ্বিতীয় বিভাগের ক্লাব বোতাফোগোর মিডফিল্ডার গুইলহার্মে মাদ্রুগা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।