অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

পতনের বৃত্ত থেকে বের হওয়ার চেষ্টায় শেয়ার বাজার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রবিবার (৩১ শে মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির  (ডিএসই) মূল্য সূচক ইতিবাচক ধারাতে শেষ হয়েছে। গত কয়েকদিনের টানা পতনের ধারা থেকে গত বৃহস্পতিবার বাজার কিছুটা ইতিবাচক হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজ  বাজারকে টেনে তুলে ইতিবাচক ধারায় নিয়ে এসেছে বিভিন্ন খাতের শেয়ার।

আজকের বাজারের উল্লেখ্যোগ্য বিষয় ছিল অনেক দিন পরে মৌল ভিত্তি সম্পন্ন শেয়ারের সমন্বয়ে সূচক বেড়েছে।

গত কিছুদিনের অস্বাভাবিক সূচক পতনের পরে  আজ বিভিন্ন  খাতের শেয়ারের দাম বাড়াতে  বিনিয়োগকারীরা কিছুটা হাপ ছেড়ে বেচেছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন গতদিনের চেয়ে বেড়েছে। গত কিছুদিনের অস্বাভাবিক পতনের পরে বাজার নিয়ে বেশির ভাগ বিনিয়োগকারীই আতংকে ছিল। তবে আজ দিনশেষে  সূচকের ইতিবাচক ধারাতে আসায় বিনিয়োগকারীরা আশা দেখছেন কিছুটা ।

আজ ডিএসইতে মোট ৪৬৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে ডিএসইতে ৪১১.০৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ গত কর্ম দিবসের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৫৫.৯২ কোটি টাকার।

আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫১.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮২৯.৭০ পয়েন্টে। অন্য সূচক গুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬৬.৩১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০২১.২৯ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে মোট ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দাম বেড়েছে ২৭৩ টি, দাম কমেছে ৭৪ টি এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪৯ টি কোম্পানির।

আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকায় ৯ টি খাতের শেয়ার ছিল, এর মধ্যে ৬ শেয়ার ছিল টেক্সটাইল খাতের শেয়ার।

আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা ২০ টি শেয়ারের তালিকা

অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বাড়লেও লেনদেন গতদিনের চেয়ে কিছু কমেছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই  ৭৫.২৬ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৬২২৮.৭১ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ১১.৯২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ১২.৪৫ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৫৩ লাখ টাকার কম শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ সিএসইতে মোট ২১১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৩ টির কমেছে ৬৬ এবং দাম অপরিবর্তিত ছিল ২২ টি কোম্পানির। আজ সিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল বিভিন্ন খাতের শেয়ার।

আজ সিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা ১০ টি শেয়ার

আজ লেনদেন চলাকালীন সময়ে কয়েকটি হাউজের অফিসে গিয়ে কিছু বিনিয়োগকারীদের উপস্থিতি লক্ষ্য করা গেল। আজ অনেকদিন পরে বিভিন্ন খাতের শেয়ারের দাম বাড়ার কারণে বিনিয়োগকারীদের কিছুটা উজ্জিবিত দেখা গেল। বিশেষ করে গত কয়েকদিনের অস্বাভাবিক দর পতনের পরে বিভিন্ন খাতের শেয়ার আজ রবিবার এভাবে ইতিবাচক হবে অনেকেই কল্পনাও করেননি।

বিভিন্ন খাতের শেয়ারের দাম বাড়া যা বাজারের জন্যে দারুন ইতিবাচক দিক। আগামীতে মৌল ভিত্তিক শেয়ারের যখন লেনদেন স্বাভাবিক হবে তখন বাজারের চেহারা পালটে যাবে ধারণা করছেন বাজার সংশ্লিষ্টরা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।