শেয়ার বাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবস লিমিটেড (NTUBES ) গত ৩০ শে জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিবে।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( EPS) হয়েছে ২ টাকা, যা আগের বছর লোকসান ছিল ০.৫৩ টাকা। শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৩৬.২৮ টাকা।
আগামী ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর ২০২৪ তারিখ ।
গত বছর কোম্পানিটি কোন লভ্যাংশ দেয়নি।
আগামীকাল কোম্পানি টি নো লিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ আগামীকাল কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।