নোয়াখালীতে পরিত্যাক্ত সেপটিক ট্যাংক থেকে একটি দেশি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাত সোয়া ১১টার দিকে জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দত্তেরবাগ গ্রাম থেকে অস্ত্র উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইব্রাহিম খলিল ওরফে বাবু (২৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন খবরে অভিযান চালিয়ে চার মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে পলিথিনে মোড়ানো একটি দেশে তৈরি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
নোয়াখালীল পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, চুরি ও ধর্ষণ মামলাসহ সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা নেওয়া হয়েছে। সোমবার দুপুরের তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।