অর্থ লিপি

৫ অক্টোবর ২০২৬ সোমবার ২০ আশ্বিন ১৪৩৩

দেশের বাজারে আরও কমলো সোনার দাম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণের অলংকারের দাম ১৯ হাজার ৫৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগের নির্ধারিত দামের চেয়ে প্রতি গ্রামে কমেছে ১৯০ টাকা।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের মঙ্গলবার সকাল ৯টার সভায় নতুন দাম নির্ধারণ করা হয়।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন দামে ২২ ক্যারেট হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণের অলংকার ১৯ হাজার ৫৯৫ টাকা, ২১ ক্যারেট ১৮ হাজার ৭১৫ টাকা এবং ১৮ ক্যারেট ১৬ হাজার ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের অলংকারের দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ১৩০ টাকা।

সে হিসাবে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াচ্ছে প্রায় ২ লাখ ২৮ হাজার ৪৭৭ টাকা। এর সঙ্গে অলংকারের নকশা অনুযায়ী মজুরি যোগ হবে।

এর আগে গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৯ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস। অর্থাৎ এক দিনের ব্যবধানে প্রতি গ্রামে দাম কমেছে ১৯০ টাকা। এর আগে ২৬ সেপ্টেম্বরও স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ১৯ হাজার ৯৭০ টাকা।

অর্থাৎ ২৬ সেপ্টেম্বরের তুলনায় মাত্র তিন দিনের ব্যবধানে ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি গ্রামে ৩৭৫ টাকা কমেছে। ভরিতে কমেছে প্রায় ৪ হাজার ৩৭৪ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার অলংকারের দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার অলংকারের দাম ৩৭০ টাকা, ২১ ক্যারেট ৩৫৫ টাকা, ১৮ ক্যারেট ৩০৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২৮ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ছিল ৩৮৫ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে প্রতি গ্রামে কমেছে ১৫ টাকা। আর ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম দাম ছিল ৪১৫ টাকা। সে হিসাবে তিন দিনের ব্যবধানে কমেছে ৪৫ টাকা।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এ দাম কার্যকর থাকবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।