অর্থ লিপি

৩১ জুলাই ২০২৬ শুক্রবার ১৬ শ্রাবণ ১৪৩৩

দেশে জুয়েলারি শিল্পে বিনিয়োগ করতে চান দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আফ্রিকার ব্যবসায়ীরা বাংলাদেশের জুয়েলারি শিল্পে বিনিয়োগ করতে চান। ঢাকায় সফররত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধিদল বৈঠক করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সঙ্গে।

গতকাল বুধবার (১৩ই মার্চ) বাজুস কার্যালয়ে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বাজুসের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুয়েলারি খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা।

এ সময় তাঁরা বলেন, বাংলাদেশে জুয়েলারি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশও দক্ষিণ আফ্রিকায় বিনিয়োগ করতে পারে। এতে দুই দেশের মধ্যেকার ব্যাবসায়িক সম্পর্ক বাড়বে।

আরও পড়ুন…

সব যানবাহনের বিমা বাধ্যতামূলক হলে সরকারের রাজস্ব বাড়বে ,পাশাপাশি শেয়ার বাজার ও উপকৃত হবে

এ সময় দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলের সদস্য নোকুথুলা নোকি এনডলভ বলেন, ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এ দেশে জুয়েলারি খাতে বিনিয়োগে অপার সম্ভাবনা আছে। সঠিকভাবে বিনিয়োগ করা হলে বাংলাদেশের জুয়েলারি শিল্প এগিয়ে যাবে।’

এ সময় বাজুসের সহসভাপতি মাসুদুর রহমান বলেন, ‘বাংলাদেশে বর্তমানে জুয়েলারি খাত দিন দিন এগিয়ে যাচ্ছে।’ তাই তিনি দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলকে এই খাতে বিনিয়োগ করার আহ্বান জানান।

বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্য পবন কুমার আগরওয়ালা বলেন, ‘এই দেশে ডায়মন্ড খচিত অলংকারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বড় আকারে কোনো ডায়মন্ড কাটিং কারখানা নেই।’ তাই তিনি অপার সম্ভাবনাময়ী ডায়মন্ড কাটিং কারখানা স্থাপনে বিনিয়োগ করার জন্য দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলকে আহ্বান জানান

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।