অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে হন্ডুরাস, দূতাবাস খুলেছে চীনে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এই বছরের শুরুতে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস। এ অবস্থায় রবিবার বেইজিং-এ দূতাবাস খুলেছে দেশটি। এ খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।

হন্ডুরাসের প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন। সফরে দুই দেশের বিভিন্ন ইস্যুতে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

গত মার্চে ঘোষণা দিয়ে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ইতি টানে হন্ডুরাস। বেইজিংয়ের ‘এক চীন’ নীতি অনুযায়ী, কোনও দেশ চীন ও তাইওয়ান উভয়ের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবে না। হন্ডুরাসসহ বিশ্বের ১৪টি দেশ আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছিল।

তাইওয়ান নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। কিন্তু এই দ্বীপটিকে নিজেদের বলে থাকে বেইজিং। গত বছর থেকে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের আনাগোনা বাড়ায় অঞ্চলটিতে সামরিক উত্তেজনা কয়েকগুণ বেড়েছে। তাইওয়ানকে যে কোনও মূল্যে চীনের সঙ্গে যুক্ত করা হবে বলে ঘোষণা দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

সূত্র: রয়টার্স

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।