অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

ঢাকা স্টক এক্সচেঞ্জে নতুন সিওও এবং সিটিও নিয়োগ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিয়োগ দেয়া হয়েছে।

প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হয়েছেন মোহাম্মদ আসাদুর রহমান। গত সোমবার তিনি এ পদে যোগ দিয়েছেন। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) যোগদানের আগপর্যন্ত আসাদুর রহমান সিওওর পাশাপাশি ভারপ্রাপ্ত এমডি হিসেবেও দায়িত্ব পালন করবেন।

আসাদুর রহমান ২০১০ সালের ১৫ এপ্রিল সহকারী মহাব্যবস্থাপক হিসেবে ডিএসইতে যোগ দেন। ২০১৩ সালে তিনি উপমহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পান। এরপর ২০১৭ সাল থেকে ডিএসইর মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

কর্মজীবনে বিভিন্ন সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি হিসেবে আসাদুর রহমান ফিলিপাইন, সিঙ্গাপুর, সাংহাই (চীন), ভারত, মালদ্বীপ, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশের একাধিক স্টক এক্সচেঞ্জের সঙ্গে সভায় অংশ নেন।

প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে ড. মোঃ আসিফুর রহমান যোগদান করেছেন । তিনি দেশী বিদেশী বিভিন্ন স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠানে প্রযুক্তি বিষয়ক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব । আজ (২ জুলাই) ড. মোঃ আসিফুর রহমান  ডিএসইতে যোগ দিয়েছেন ।

ড. আসিফ বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি বিভাগে দীর্ঘদিন সফলতার সাথে কাজ করেছেন। তিনি ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আশা ইন্টারন্যাশনাল গ্রুপ পিএলসিএর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত স্মার্ট সার্ভিস টেকনোলজিস কোম্পানি লি. (Fukuoka, Japan)-এর ওভারসিজ অপারেশন্স-এর হেড হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব পালনকালে তিনি আটটি কোম্পানি এবং অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, মায়ানমার ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্ব তৈরি করেন। তিনি ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত কিউশ্যু বিশ্ববিদ্যালয় (Kyushu University), জাপান-এর সিস্টেম এলএসআই রিসার্স সেন্টার-এর রিসার্স ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন।

তার বৈচিত্র্যময় কর্মজীবনে তিনি আশা এবং আশা ইন্টারন্যাশনাল-এ ডিরেক্টর আইটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এ সহযোগী অধ্যাপক, অ্যানজেলনেট টেকনোলজিস আইএনসি. (ইউএস্এ)-এর ঢাকা অফিসের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ওয়ার্ল্ড ব্যাংক এর ETAC Data Computerization Project-এর এসিস্টেন্ট প্রোগ্রামার ও FAO Andre Mayer Fellowship Project-এর কম্পিউটার কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যাান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ১৯৯৪ সালে বিএসসি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেন। তিনি জাপানে কিউশ্যু বিশ্ববিদ্যালয় (Kyushu University) জাপান থেকে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। তিনি বুয়েট গ্রাজুয়েট ক্লাব লিমিটেড ও বুয়েট এলামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। তার ফাইন্যান্সিয়াল মার্কেটের ব্লক চে্ইন, এআই ও মেশিন লার্নিং এপ্লিকেশন্স এবং ফাইন্যান্সিং মডেলিং-এর জন্য হাই পারফরমেন্স কম্পিউটিং আর্কিটেকচার ও স্কেলেবল সিস্টেম দক্ষতা রয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।