অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

ডিরেক্টরস গিল্ডে নির্বাচিত হলেন সভাপতি অনন্ত হীরা ও সাধারণ সম্পাদক সাগর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৩-২৫ মেয়াদের নতুন সভাপতি অনন্ত হীরা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম কামরুজ্জামান সাগর।

শুক্রবার (১০ মার্চ) রাত আটটার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিতরা হলেন, কায়সার আহমেদ, মনোজ সেনগুপ্ত ও আশরাফুল আলম রন্টু। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার লাজুক ও ফিরোজ খান। সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক শুভ্র খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ খান, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক তারিক মুহাম্মদ হাসান, দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান।

 

নির্বাচিত সাত জন কার্যনির্বাহী সদস্য হলেন, এস এম শহিদুল ইসলাম রুনু, গাজী আপেল মাহমুদ, দীন মোহাম্মদ মন্টু, নাসির উদ্দিন মাসুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ ও সৈয়দ আওলাদ।

সভাপতি অনন্ত হীরা বলেন, ‘নির্বাচন একটি সাংগঠনিক প্রক্রিয়া। এখানে জয়-পরাজয় থাকবেই। যারা ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। আমরা সবাই ভাই ভাই। সবাইকে নিয়েই আমি সাংগঠনিক কাজ করতে চাই।’

এর আগে শুক্রবার (১০ মার্চ) সকাল দশটা থেকে টানা পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে এসএ হক  অলিক- ফরিদুল হাসান এবং অনন্ত হীরা-সাগর প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।