অর্থ লিপি

২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ৮ শ্রাবণ ১৪৩৩

ট্রাস্ট ব্যাংক ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত  ব্যাংক খাতের ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (TRUSTBANK) পর্ষদ মূলধন ভিত্তি শক্তিশালী করতে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

পুরোপুরি অবসায়নযোগ্য এবং রূপান্তর অযোগ্য এ বন্ডটি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে ইস্যু করা হবে। বন্ড ইস্যুর বিষয়টি মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে ট্রাস্ট ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

দেশের শেয়ারবাজারে ২০০৭ সালে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯২৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ১৪৭ কোটি ২২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯২ কোটি ৪৭ লাখ ২৫ হাজার ১০০, এর ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ১৯.৩৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী 0.0৩ শতাংশ বিদেশী ও বাকি ২০.৬০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।