ইলন মাস্কের ইলেকট্রনিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার একজন প্রকৌশলী নিজেদের তৈরি রোবটের আঘাতে ক্ষত-বিক্ষত হয়েছেন। দুই বছর আগে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে টেসলার বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কারখানায় এ ঘটনা ঘটে।
ঘটনাটি দুই বছর আগের হলেও সম্প্রতি সামনে এসেছে। চলতি বছরের ২১শে নভেম্বর ‘ইউএস অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন’র (ওএসএইচএ) এক জরিপে এ তথ্য জানা যায়। এরপরই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
গতকাল বুধবার (২৮শে ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোবটটি গাড়ি তৈরির কাজে ব্যবহারের জন্য বানানো হয়েছে। অ্যলুমিনিয়ামের অটো পার্টস কাটার কাজ করে রোবটটি।
জানা গেছে ঘটনার দিন, ওই প্রকৌশলী একটি অ্যালুমিনিয়াম পাত থেকে গাড়ির বিভিন্ন অংশ কাটার জন্য রোবটগুলোকে প্রোগ্রাম করছিলেন। এসময় দুটি রোবট অচল হয়ে পড়লে তা ঠিক করতে গেলে অপর আরেকটি রোবট স্বয়ংক্রিয়ভাবে সচল হয়ে ওই প্রকৌশলীকে আঘাত করে। রোবটটি ওই প্রকৌশলীর পিঠে আঁচড়ে তাকে ‘রক্তাক্ত’ করে।
বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসলেও এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেনি টেসলা কর্তৃপক্ষ। যদিও ২০২১ বা ২০২২ সালে টেক্সাসের অন্য কোনো কারখানায় কোনো রোবট-সম্পর্কিত আঘাতের খবর পাওয়া যায়নি।
এদিকে টেসলা কারখানার বর্তমান এবং সাবেক কর্মীরা ওএসএইচএ’র সঙ্গে একমত পোষণ করে জানিয়েছেন, কোম্পানিটি প্রায়শই নির্মাণ, রক্ষণাবেক্ষণ, পরিচালনা এবং কর্মীদের জীবনের ঝুঁকি এড়িয়ে যায়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।