অর্থ লিপি

৭ জুন ২০২৬ রবিবার ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

টানা সূচকের পতণের পরে সূচক ঘুরে দাড়ালেও স্বস্তিতে নেই বিনিয়োগকারীরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

একটানা সাত কার্যদিবস পর আজ বৃহস্পতিবার সূচকের উত্থানে লেনদেন হয়েছে দেশের শেয়ার বাজারে,আজ ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই সূচক বেড়েছে। সেই সঙ্গে লেনদেনও বেড়েছে। এছাড়া, অধিকাংশ কোম্পানিরই শেয়ারদর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৭.৮২ পয়েন্ট বেড়ে ৬,২৭৩.৯৫ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৭.৪৫ পয়েন্ট বেড়ে ২,১৩৯.৫৭ পয়েন্টে ও ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ০.৭৫ পয়েন্ট বেড়ে ১,৩৬০.৫২ পয়েন্টে অবস্থান করছে। এদিন এই বাজারে লেনদেন হয়েছে ৮৬২.১৮ কোটি  টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৬৪.৬৪ কোটি  টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৯৭.৫৪ কোটি টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ১১.৯২ কোটি টাকা। গতকাল এই বাজারে লেনদেনকৃত মোট ২৫৪ টি কোম্পানির মধ্যে ১২০টির দাম বেড়েছে। কমেছে ৯৬টির এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

সার্বিক বাজার পর্যালোচনায় দেখা যায় টানা ৭ কার্যদিবস সূচকের পতণের পরে সূচক ঘুরে দাড়ালেও স্বস্তিতে নেই বিনিয়োগকারীরা,তবে গতকাল অনেকদিন পরে বস্র খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের  চাহিদা লক্ষ্য করা গিয়েছিল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।