অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

চোটে পেয়ে শেষ নাজমুল শান্তর এশিয়া কাপ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

হ্যামস্ট্রিংয়ের চোটে চলতি এশিয়া কাপে আর খেলা হচ্ছে না বাংলাদেশ দলের ব্যাটসম্যান নাজমুল হোসেনের। চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দ্রুতই দেশে ফিরবেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে।

এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান নাজমুলের। গ্রুপপর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেন নাজমুল।

তার ও মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে বাঁচামরার ম্যাচে বড় সংগ্রহ তুলে পরে জয়ও তুলে নিয়েছিল বাংলাদেশ। গত রোববার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন নাজমুল। পরের দিন এমআরআই করানো হয়।

বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম নাজমুলের চোট নিয়ে বলেছেন, ‘ব্যাটিংয়ের সময় সে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভবের কথা জানিয়েছে। ফিল্ডিংও করতে পারেনি।

এমআরআই স্ক্যান করে দেখা গেছে তার মাংসপেশি ছিঁড়ে গেছে। সতর্কতা হিসেবে সে এই টুর্নামেন্টে (এশিয়া কাপ) আর খেলবে না এবং সেরে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফিরবে এরপর বিশ্বকাপের প্রস্তুতি নেবে।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।