আল নাসেরের ক্রিস্তিয়ানো রোনালদো শেষ দুই ম্যাচেই গোল খরায় ভুগছিলেন। কিংস কাপ অব চ্যাম্পিয়ন্সের সেমিফাইনালে সেই খরা কাটালেন দুই গোল করে। তাতে আল খালিজের বিপক্ষে ৩-১ গোলের জয়ে সেমিফাইনালেও পৌঁছেছে সৌদি প্রো লিগের আল নাসর।
ফাইনালে রোনালদোদের প্রতিপক্ষ আল হিলাল। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচটা হবে ৩১শে মে।
আরও পড়ুন…
টি-টোয়েন্টি ক্রিকেটে বড় দল ছোট দল নেই: নাজমুল শান্ত
ম্যাচের ১৭ মিনিটেই প্রথম গোলটি পান পর্তুগিজ সুপারস্টার। তাও নিজের স্বভাবসুলভ ভঙ্গিমায়। খালিজ গোলকিপার বক্স থেকে সরে ডানপ্রান্তে চলে গিয়েছিলেন। সেই ভুলের সুযোগটাই তিনি কাজে লাগিয়েছেন। পেনাল্টি বক্সের প্রান্ত থেকে ঘুরে গিয়ে বামপায়ের ভলিতে জাল কাঁপান তিনি। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে আসে দ্বিতীয়ে গোল। হ্যান্ডবলের সুবাদে স্পট কিক পায় তারা। সাদিও মানে তাতে কোনও ভুল করেননি।
অবশ্য শুরুতে এই স্পট কিকের জন্য মনোনীত ছিলেন রোনালদোই। কিন্তু তিনি সেটি করতে অস্বীকৃতি জানান। সুযোগ করে দেন সাবেক লিভারপুল সতীর্থকে। পর্তুগিজ তারকা তার পর ৫৭ মিনিটে পেয়ে যান নিজের জোড়া গোল। যদিও প্রথম চেষ্টাটি তার প্রতিহত হয়েছিল। ফাওয়াজ আল তোরাইস অবশ্য ৮২ মিনিটে একটি গোল শোধ দেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।