অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

এলএনজি আমদানি করবে সামিট গ্রুপ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এবার বেসরকারি খাতের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু হতে যাচ্ছে। দুটি কোম্পানি এ কাজ পাচ্ছে। এর একটি হলো স্থানীয় সামিট গ্রুপের সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড, আর একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড। ২০২৬ সাল থেকে ১৫ বছর এলএনজি সরবরাহ করবে তারা।

দীর্ঘ মেয়াদে এলএনজি আমদানির জন্য দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে সাংবাদিকদের সিদ্ধান্তটি সম্পর্কে জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান।

মো. আমিন উল আহসান বলেন, বছরে এক থেকে দেড় মিলিয়ন (১০-১৫ লাখ টন) এলএনজি সরবরাহ করবে এক্সিলারেট এনার্জি। একইভাবে বছরে দেড় মিলিয়ন (১৫ লাখ) টন এলএনজি সরবরাহ করবে সামিট। কোম্পানি দুটির সঙ্গে ২০২৬ সাল থেকে ১৫ বছরের জন্য এ চুক্তি করা হচ্ছে। এলএনজি আমদানি-সংক্রান্ত চুক্তির প্রক্রিয়া শুরু করবে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

এলএনজি আমদানির পর তা রূপান্তরের মাধ্যমে পাইপলাইনে গ্যাস সরবরাহ করা হয়। বর্তমানে এলএনজি রূপান্তরের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। এর একটি পরিচালনা করে এক্সিলারেট এনার্জি ও আরেকটি সামিট।

২০১৮ সালে দেশে এলএনজি আমদানি শুরু হয়। এখন পর্যন্ত যে এলএনজি আমদানি হয়েছে, তার পুরোটাই এনেছে সরকারি সংস্থা। বর্তমানে দুটি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ওমান ও কাতার থেকে এলএনজি আমদানি করে সরকার। দেশে এলএনজি আমদানি বাড়াতে এ দুটি দেশের সঙ্গে নতুন করে এ বছর আরও দুটি চুক্তি করা হয়েছে। নতুন চুক্তির আওতায় তারা এলএনজি সরবরাহ শুরু করবে ২০২৬ সালে। এর বাইরে খোলাবাজার থেকে নিয়মিত এলএনজি আমদানি করা হচ্ছে।

এ ছাড়া আজ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১’-এর আওতায় সুইজারল্যান্ডের টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ৪৭৮ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার ৯৩৬ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।