সৌদি আরবে এই বছর পবিত্র হজ পালনের জন্য সারা বিশ্ব থেকে যাবেন হজ যাত্রীরা। বাংলাদেশ থেকেও যাবেন হজ যাত্রীরা। তবে এ জন্য হজ যাত্রীদের কয়েকটি শর্ত পূরণের কথা জানিয়েছে সৌদি আরব। দেশটি শর্তগুলো বাংলাদেশ সরকারকে জানিয়েছে।
গত সোমবার শর্তগুলো প্রকাশ করে বিজ্ঞপ্তিতে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ( বিজ্ঞপ্তি ) । সৌদি আরবের দেওয়া শর্তগুলো হলো—
১. হজে গমনে ইচ্ছুকদের করোনাভাইরাস (কোভিড-১৯), মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে।
২. যাঁরা হজ করেননি, এবারের হজে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর।
৪. হজযাত্রীর কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ পালিত হবে।