অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

এনবিআর অডিটের জন্য ৭২৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধি এবং অডিটের জন্য রিটার্ন নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করার লক্ষ্যে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা মানদণ্ডের ভিত্তিতে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের জন্য দ্বিতীয় পর্যায়ে ৭২ হাজার ৩৪১টি রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে। 

প্রথম পর্যায়ে জুলাই, ২৫ মাসে র‌্যানডম সিলেক্টশন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪ টি মামলা অডিটের জন্য নির্বাচন করা হয়।

গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পদ্ধতিতে অডিট নির্বাচনের জন্য কয়েকটি সুনির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে প্রত্যেক সার্কেলের জন্য সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতাকে অডিটের জন্য নির্বাচন করা হয়। এ নির্বাচন প্রক্রিয়ায় কোনরুপ ম্যানুয়াল হস্তক্ষেপের কোনো সুযোগ না থাকায় অডিট নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করার জন্য করদাতা এবং সুশীল সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

স্বয়ংক্রিয় ব্যবস্থায় অডিটের জন্য নির্বাচিত টিআইএন নম্বরের তালিকা এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিট নির্বাচনের এ প্রক্রিয়া একদিকে যেমন এনবিআরের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে। তেমনি লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।