অর্থ লিপি

১৬ জুন ২০২৬ মঙ্গলবার ২ আষাঢ় ১৪৩৩

একীভূত হতে পারে তারল্য সংকটে থাকা ছোট ব্যাংকগুলো: গভর্নর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের নয়টি ব্যাংকের চলতি হিসেবের তারল্য ঘাটতি ১৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ঘাটতি থাকা এইগুলোর মধ্যে কয়েকটি ছোট ব্যাংক রয়েছে।

যার অধিকাংশই শরীয়াহ ধারায় পরিচালিত হচ্ছে। সংকটে পড়া এসব ছোট ব্যাংক একীভূত হতে পারে। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন ইঙ্গিত দেন।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টার হয়ে টাকা বেশি থাকা ব্যাংকগুলো থেকে নিয়ে তারল্য সংকটে পড়া ব্যাংকগুলোকে টাকা দেব। তারল্য সংকটে পড়া ব্যাংকগুলো টাকা না দিতে পারলেও সেই টাকা পরিশোধ করবে বাংলাদেশ ব্যাংক।

ছোট ব্যাংক একীভূত করার প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, ‘তারল্য সংকটে থাকা বেশকিছু ছোট ব্যাংককে একীভূত করার পরিকল্পনা আছে আমাদের। কারণ ব্যাংকগুলোর বেশিরভাগ মালিকানা এখন সরকারের অধীনে আছে। সরকারের ক্ষেত্রে একীভূত করা সহজ হবে। তাই বাস্তবতা বুঝে কাজ করব। ব্যাংক একীভূত হলেও আমানতকারীদের পাওনা ফেরত পাবে।’

আহসান এইচ মনসুর আরও বলেন, যেসব ব্যাংক থেকে টাকা তোলা হচ্ছে, এরা সবাই তারল্য সংকটে আছে। আর টাকা যাদের কাছে রাখা হচ্ছে, তাদের তারল্য বেড়ে যাচ্ছে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টার হয়ে টাকা বেশি থাকা ব্যাংকগুলো থেকে নিয়ে তারল্য সংকটে পড়া ব্যাংকগুলোকে টাকা দেব।

এক্ষেত্রে সংকটে থাকা ব্যাংক টাকা না দিতে পারলেও সেই টাকা পরিশোধ করবে বাংলাদেশ ব্যাংক। তবে এখন পর্যন্ত কাউকেই টাকা দেওয়া হয়নি। যদি এদের অবস্থা ভালো হয়ে যায়, তাহলে কাউকে দিতে হবে না, তবে প্রয়োজনে দেব।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।