অর্থ লিপি

২৫ নভেম্বর ২০২৬ বুধবার ১০ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন পরই সোনার দামে পতন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম।

২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করেছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

আজ সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় সংগঠনটি।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৮৭৫ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৬ হাজার ১২০ টাকা বা প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৮৪৫ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ২৮৫ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৬৫ টাকা।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুসের নির্ধারিত নতুন দাম কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।