আগামীকাল সোমবার (২৬ আগস্ট) শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন (জন্মাষ্টমী) উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি। এই দিন বন্ধ থাকবে দেশের সরকারী, বেসরকারী অফিস ও আদালত।
বন্ধ থাকবে দেশের উভয় শেয়ার বাজারও।
স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, দেশের অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ন্যায় দেশের প্রধান শেয়ারাবাজার ডিএসই ও অপর শেয়ারবাজার সিএসই লেনদেনও বন্ধ থাকবে। বন্ধ থাকবে ব্যাংকিং কার্যক্রমও।
আগামীকাল সোমবার বন্ধ থাকার পর মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে আগের নিয়মে যথারীতি দেশের অফিস ও আদালত চলবে। ব্যাংক ও শেয়ারবাজারের স্বাভাবিক লেনদেন হবে।
জন্মাষ্টমী বা কৃষ্ণজন্মাষ্টমী মূলত একটি হিন্দু ধর্মের উৎসব। এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণজয়ন্তী ইত্যাদি।
হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে।
কৃষ্ণের জীবনের সাংস্কৃতিক কর্মকাণ্ড (গান বা কীর্তন, গীতিনাট্য, নাট্য, যাত্রা ইত্যাদি) এর মাধ্যমে রাসলীলা, কংস বধ ইত্যাদি কর্মকাণ্ড উপস্থাপন করা হয়। মথুরা, বৃন্দাবন, মণিপুর ইত্যাদি স্থানে এই অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সাথে করা হয়।
হিন্দু ধর্ম মতে শ্রী কৃষ্ণ হলেন দেবকী এবং বাসুদেব এর অষ্টম সন্তান। শ্রীকৃষ্ণ ছিলেন দেবকি ও বাসুদেব এর সন্তান এবং হিন্দু ধর্মাম্বলীরা তার জন্মদিন জন্মাষ্টমী হিসেবে পালন করে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।