অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

ইয়েলো সাগরে ৫৫ নাবিকের মৃত্যু!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দুর্ঘটনায় পড়ে চীনের একটি সাবমেরিনের ৫৫ নাবিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মনে করা হচ্ছে, ইয়েলো সি তথা পীত সাগরে গোয়েন্দা ফাঁদে সাবমেরিন আটকা পড়ে তাদের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যের এক গোয়েন্দা প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। তবে এই দাবি নাকচ করে দিয়েছে চীন।

গতকাল মঙ্গলবার (৩রা অক্টোবর) প্রকাশিত ডেইলি মেইলের এক প্রতিবেদন মতে, পীত সাগরে ব্রিটিশ সাব-সারফেস জাহাজগুলোকে ফাঁদে ফেলার উদ্দেশে ওই ফাঁদ পাতা হয়। চীনের পারমাণবিক সাবমেরিন সেই ফাঁদে পড়েছে বলে মনে করা হচ্ছে। তবে কে বা কারা ওই ফাঁদ পেতেছে প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।

যুক্তরাজ্যের গোয়েন্দা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি (২১শে আগস্ট) ফাঁদে পড়ে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ‘০৯৩-৪১৭’ পারমাণবিক সাবমেরিনটিতে অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দেয়। এর ফলে সাবমেরিনে বিষক্রিয়া ঘটে নাবিকদের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনা নৌবাহিনীর ওই সাবমেরিন দুর্ঘটনায় মৃতদের মধ্যে ক্যাপ্টেসহ মোট ২২ জন অফিসার ছিলেন। ওই ক্যাপ্টেনের নাম কর্নেল জুই ইয়ং-পেং। তবে চীন ব্রিটিশ গোয়েন্দাদের এই দাবি নাকচ করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত সাবমেরিনটি উদ্ধারে আন্তর্জাতিক সহায়তার অনুরোধও অস্বীকার করেছে বেইজিং।

চীনা সাবমেরিন দুর্ঘটনা নিয়ে যুক্তরাজ্যের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১শে আগস্ট ইয়েলো সাগরে একটি মিশন পরিচালনার সময় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় ৮টা ১২ মিনিটে ঘটে ঘটনাটি। এতে ৫৫ জন নাবিকের মৃত্যু হয়। এর মধ্যে ২২ জন অফিসার, ৭ ক্যাডেট অফিসার, ৯ জন পেটি অফিসার আর ১৭ জন নাবিক।

যুক্তরাজ্যের এই গোয়েন্দা প্রতিবেদন ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে বেইজিং। অন্যদিকে তাইওয়ানও প্রতিবেদনটির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। প্রতিবেদনটির ব্যাপারে মন্তব্যের জন্য ব্রিটিশ রয়্যাল নেভির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বলে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।