ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি পানাগিয়া কানালা। আজ বৃহস্পতিবার (১৩ই জুলাই) সকাল ১০টায় জাহাজটি বন্দরে নোঙর করে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, গত ২৬শে জুন ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি পানাগিয়া কানালা।
জাহাজটি সকাল ১০টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাকোরেজে নোঙর করেছে। দুপুর থেকে কয়লা খালাস করে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য নেওয়া হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে।
উল্লেখ্য, এর আগে ১০ জুন এমভি জে হ্যায়, ২৫ জুন এমভি বসুন্ধরা ইমপ্রেস, ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজ ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এসেছিল মোংলা বন্দরে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।