অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

আফগানিস্তানে ‘জীবন্ত বস্তুর’ ছবি তোলা নিষেধ!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যেকোনো ধরনের জীবন্ত বস্তুর ছবি তোলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশস্থানীয় প্রশাসন।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল রোববার (১৮ই ফেব্রুয়ারি) বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের উদ্দেশে লেখা একটি চিঠিতে প্রাদেশিক স্বরাষ্ট্র বিভাগ তাদের নির্দেশ দিয়েছে, ‘আপনার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সমাবেশে জীবিত কোন কিছুর ছবি তোলা থেকে বিরত থাকুন। কারণ এটি ভালোর চেয়ে বেশি ক্ষতি করে।’

তবে তারা বলেছে, কর্মকর্তাদের কার্যকলাপের লিখিত বা অডিও কন্টেন্টের অনুমোদন রয়েছে।

কান্দাহারের গভর্নরের মুখপাত্র মাহমুদ আজম জানিয়েছেন, চিঠিটির নির্দেশাবলি শুধু প্রাদেশিক কর্মকর্তাদের জন্য প্রযোজ্য। এটি সাধারণ জনগণ এবং স্বাধীন গণমাধ্যমের সঙ্গে সম্পর্কিত নয়।

ইসলামিক শিল্পে সাধারণত মানুষ ও প্রাণীর ছবি এড়ানো হয়। কিছু মুসলমানের কাছে জীবন্ত কিছুর যেকোন চিত্রের প্রতি ঘৃণা দেখা দেয়।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনের অধীনে টেলিভিশন এবং জীবন্ত কোনো কিছুর ছবি নিষিদ্ধ করা হয়েছিল। দুই বছরেরও বেশি সময় আগে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর থেকে বেশ কয়েকটি গণমাধ্যম মানুষ এবং পশুর ছবি ব্যবহার করা থেকে বিরত রয়েছে।

যদিও আফগানিস্তানের কেন্দ্রীয় সরকারের অফিশিয়াল বিভাগগুলো প্রায়ই বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের পর জ্যেষ্ঠ কর্মকর্তাদের ছবি বিতরণ ও শেয়ার করে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।