অর্থ লিপি

১৪ আগস্ট ২০২৬ শুক্রবার ৩০ শ্রাবণ ১৪৩৩

আগের যেকেনো সময়ের চেয়ে বেশি খাদ্য মজুত আছে: খাদ্য মন্ত্রণালয়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগের যেকেনো সময়ের চেয়ে বেশি খাদ্য মজুত আছে। ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগীদের মধ্যে ৬ মাস ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মাভাবকালীন সময়ে নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় ১ আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে।

এই কর্মসূচিতে ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগীদের মধ্যে ৬ মাস (আগস্ট- নভেম্বর ও মার্চ এবং এপ্রিল) পর্যন্ত প্রতি কেজি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি মোকাবিলা, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে এই কর্মসূচির আওতায় বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫.২৯ লাখ উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল এবং ২৪৭টি উপজেলায় ২৯.৭১ লাখ উপকারভোগীর মাঝে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে সারা দেশে ১,১০৮টি কেন্দ্রের (দোকান/ট্রাক) মাধ্যমে ওএমএস কর্মসূচির আওতায় সারা দেশে নিয়মিত চাল ও আটা বিতরণ অব্যাহত রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।