শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বন্ধ থাকবে। কোম্পানি দুটি হলো-গ্রামীণ ফোন লিমিটেড ও মিরাকল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড।
উল্লেখ্য, রেকর্ড ডেট এর কারণে কোম্পানি দুটির শেয়ার লেনদেন আগামীকাল বন্ধ থাকবে। এদিন যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে, তারা এজিএমে অংশগ্রহণ করতে পারবে।
রেকর্ড ডেটের পরে আগামী ৩রা মার্চ কোম্পানি দুটির শেয়ার লেনদেন শুরু হবে।