আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে বিশ্বকাপ জয়ী আলোচিত ও নির্ভরযোগ্য অন্যতম ফুটবলার এমিলিয়ানো মার্তিনেজকে সামনাসামনি দেখার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।
আগামী ৩রা জুলাই ২০২৩ মার্তিনেজের ঢাকায় আসা একরকম নিশ্চিতই বলা যায়। সেই আসাটা মার্তিনেজের নিজের আগ্রহেই। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত শুধু কলকাতায় আনার জন্যই যোগাযোগ করেছিলেন মার্তিনেজের সঙ্গে। কলকাতার সঙ্গে ঢাকা যোগ হচ্ছে মার্তিনেজের নিজের আগ্রহে। এর আগে এই শতদ্রু দত্তর উদ্যোগেই কলকাতা ঘুরে গেছেন ফুটবলের দুই অমর চরিত্র পেলে ও ম্যারাডোনা। গত নভেম্বরে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কাফুও। মার্তিনেজের আসন্ন কলকাতা সফরের সব বন্দোবস্তও তিনিই করছেন।

৪ ও ৫ জুলাই কলকাতায় থাকবেন মার্তিনেজ। মোহনবাগান ক্লাবে যাবেন, মালা পরাবেন ম্যারাডোনার ভাস্কর্যে, বলে লাথি মেরে উদ্বোধন করবেন একটা ফুটবল ম্যাচের—কলকাতায় মার্তিনেজের দুই দিনের সফরসূচিও চূড়ান্ত হয়ে গেছে এরই মধ্যে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দেখা করাও যার অন্তর্ভূক্ত। এরই মধ্যে মমতার জন্য উপহার হিসেবে সই করে নিজের একজোড়া গ্লাভস পাঠিয়েছেন মার্তিনেজ। ভিডিও বার্তায় সৌরভকে ‘দাদা’ বলে সম্বোধন করেছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।