অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

আগামীকাল থেকে মেট্রোরেল চলবে রাত ৮ পর্যন্ত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামীকাল বুধবার ৩১ মে ২০২৩, থেকে উত্তরা মেট্রো স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল  চলাচল করবে।

শুক্রবার মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের এমডি এম এ এন ছিদ্দিক। এতদিন সাপ্তাহিক বন্ধ ছিল মঙ্গলবার।

গত  ১৮ই মে ২০২৩, বেলা ১১টায় রাজধানীর বোরাক টাওয়ারের ডিএমটিসিএল কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছিলেন।

ডিএমটিসিএলের এমডি জানান, উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত বিরতিহীন ভাবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করবে।

বর্তমানে ৯টি স্টেশনে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলাচল করছে। প্রথমে দুপুর ১২টা পর্যন্ত ছিল। পর্যায়ক্রমে তা বাড়ানো হয়।

 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন সময় অনুযায়ী এখন থেকে মেট্রোরেলের চলাচলের সময়কে পিক অফ পিক আওয়ারে ভাগ করা হবে৷ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ার৷ ১১টা ১মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত অফ পিক আওয়ার৷ দুপুর ৩টা ১মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিক আওয়ার৷ সন্ধ্যা ৬টা ১মিনিট থেকে রাত ৮টা অফ পিক আওয়ার৷ পিক আওয়ারে প্রতি ১০ মিনিট পর পর দুই দিক থেকেই ট্রেন যাওয়া আসা করবে৷ অফ পিক আওয়ারে ১৫ মিনিট পর পর ট্রেন চলাচল করবে উভয় দিক থেকে৷

এছাড়া মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান এম এ এন ছিদ্দিক। এ অংশে চলতি বছরের নভেম্বরে ট্রেন চলাচল শুরু করার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি। যেটার শিডিউল গত ডিসেম্বরেই দেয়া আছে।

আর উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত ২০২৫ সালের ২৫ জুন মেট্রোরেল চালু হবে বলে জানান এম এ এন ছিদ্দিক৷ অর্থাৎ ওই সময়ে পুরো অপারেশনে যাবে মেট্রোরেল।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে একটি মাইলফলক স্থাপন করে বাংলাদেশে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন।

তিনি শহরের উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন-৬-এর ১১.৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেন।

ডিসেম্বরে সীমিত পরিসরে এ স্বপ্নযাত্রা শুরুর পর থেকেই বাড়ছে মেট্রোরেলের পরিধি। দুটি দিয়ে যাত্রা শুরু করলেও এরই মধ্যে প্রথম পর্বের ৯টি স্টেশনই চালু হয়েছে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।