অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রয়লার মুরগির নতুন দাম নির্ধারণ, কাল থেকে কার্যকর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মুরগির খামার পর্যায়ে দাম ১৯০ থেকে ১৯৫ টাকা নির্ধারণ করেছে চার কম্পানি। আগামীকাল শুক্রবার থেকে কাজী ফার্মস, প্যারাগন পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি, আফতাব বহুমুখী ফার্মস সিপি বাংলাদেশের খামার পর্যায়ে দামে ব্রয়লার মুরগি বিক্রিহবে। তবে ভোক্তা পর্যায়ে মুরগির দাম কত হবে সেটা নির্ধারণ হয়নি।

ক্ষেত্রে বাজারে ব্রয়লারের দাম কমে আসবে বলে আশা করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেরমহাপরিচালক। তিনি বলেন, রোজায় বাজারে ব্রয়লার মুরগির দামে ৩০৪০ টাকার একটা প্রভাব পড়বে। আশা করছি ভোক্তাপর্যায়ে কেজিপ্রতি ব্রয়লার মুরগির দাম কমবে ৩০৪০ টাকা।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) অযৌক্তিক দামে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি করায় চার কম্পানিকে তলব করে জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরপর কম্পানিগুলো খামার পর্যায়ে নির্ধারিত দামে মুরগি বিক্রি করার প্রতিশ্রুতি দেন।

ভোক্তা মহাপরিচালক বলেন, কাজী ফার্ম, সিপি, প্যারাগন আফতাব ফার্মের সঙ্গে আমরা কথা বলেছি। কম্পানিগুলো আজপর্যন্ত প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৩০ টাকা করে মিলগেটে বিক্রি করেছে। তারা আজ বৈঠকে আমাদের জানিয়েছেন, আগামীকাল থেকে ১৯০১৯৫ টাকায় বিক্রি করবে। আশা করছি ভোক্তা পর্যায়ে এখন দাম ৩০৪০ টাকা কমবে।

তিনি বলেন, ‘আমি তাদের আহ্বান করেছি, আপনারা এই রমজান মাসে একটু কম লাভ করেন। তারা একমত হয়েছেন। ফার্মথেকে ব্রয়লার আসছে ২২০ থেকে ২৩০ টাকা রেটে। সে ক্ষেত্রে তো খোলাবাজারে ২৫০ টাকা হবেই।

ব্রয়লারের দাম কমাতে প্রয়োজনে বর্ডার উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।