অর্থ লিপি

১৭ অক্টোবর ২০২৬ শনিবার ১ কার্তিক ১৪৩৩

এজিএমের আগে পৃথক ব্যাংক হিসাবে লভ্যাংশ জমা বাধ্যতামূলক করার নির্দেশনা বিএসইসির

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তালিকাভুক্ত কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের আগে ঘোষিত নগদ লভ্যাংশের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা বাধ্যতামূলক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ করে তা এজিএমে উপস্থাপনের নির্দেশনা দিয়েছে কমিশন। এসব শর্ত পূরণ না করে কোনো কোম্পানি এজিএমে লভ্যাংশসংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করতে পারবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০৩৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এজিএমের অন্তত এক দিন আগে অর্থ জমা

বিএসইসির বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানি বার্ষিক বা চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করলে ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ বিতরণের উদ্দেশ্যে এজিএমের অন্তত এক দিন আগে পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হবে।

অর্থ স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। এরপর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং কোম্পানি সচিবের মাধ্যমে প্রত্যয়নপত্রটি সত্যায়িত করে এজিএমে উপস্থাপন এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলোতে দাখিল করতে হবে।

নির্দেশনা লঙ্ঘনে শাস্তিমূলক ব্যবস্থা

সম্প্রতি কিছু তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে এসব নির্দেশনা যথাযথভাবে পরিপালন না করার বিষয়টি কমিশনের নজরে এসেছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত সিকিউরিটিজ আইন ও বিধিবিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

এ ছাড়া, লভ্যাংশসংক্রান্ত প্রস্তাব এজিএমে উপস্থাপনের আগে ঘোষিত অর্থের সম্পূর্ণ পরিমাণ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা এবং ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ ও সভায় উপস্থাপন বাধ্যতামূলক করতে বিদ্যমান নির্দেশনায় প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।

কমিশনের এ সিদ্ধান্তের ফলে ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণের অর্থের সংস্থান নিশ্চিত করা এবং এ-সংক্রান্ত বিধিবিধান পরিপালনে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জবাবদিহি বাড়ানোর উদ্যোগ আরও জোরদার হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের লভ্যাংশপ্রাপ্তির প্রত্যাশা পূরণে কোম্পানিগুলোর দায়িত্বশীলতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।