পৃথক ‘ইসলামিক ফাইন্যান্স উইং’ গঠনের মাধ্যমে ইসলামী শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি (IPDC Finance PLC.)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, নির্ধারিত শর্তাবলি পূরণের সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের দেওয়া এই In-principle Permission কার্যকর হবে। ইসলামিক ফাইন্যান্স কার্যক্রম চালুর লক্ষ্যে আইপিডিসি ফাইন্যান্সকে বেশ কিছু প্রাতিষ্ঠানিক ও পরিচালনাগত প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
এর মধ্যে রয়েছে, কোম্পানির স্মারক ও সংঘবিধি (Memorandum and Articles of Association) সংশোধন, একটি স্বাধীন শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন এবং পৃথক ইসলামিক ফাইন্যান্স বিভাগ প্রতিষ্ঠা।
এছাড়া ইসলামিক ফাইন্যান্স কার্যক্রমের জন্য পৃথক তহবিল ব্যবস্থাপনা, নির্ধারিত নীতিমালা ও অপারেশনাল ম্যানুয়াল প্রণয়ন এবং পৃথক হিসাব ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে প্রতিষ্ঠানটিকে।
আইপিডিসি ফাইন্যান্স জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সব শর্ত যথাযথভাবে পূরণ করার পর ইসলামী শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা পূর্ণাঙ্গভাবে শুরু করার জন্য চূড়ান্ত অনুমোদনের আবেদন করা হবে।
কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ২০২২’-এর সংশ্লিষ্ট বিধান পরিপালনের অংশ হিসেবে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ইসলামিক ফাইন্যান্স উইং কীভাবে কাজ করবে
প্রস্তাবিত ইসলামিক ফাইন্যান্স উইংয়ের মাধ্যমে প্রচলিত অর্থায়ন কার্যক্রমের পাশাপাশি শরিয়াহভিত্তিক অর্থায়ন পণ্য ও সেবা চালুর সুযোগ তৈরি হবে। তবে কার্যক্রম শুরুর আগে পৃথক তহবিল, হিসাব ও শরিয়াহ তদারকি কাঠামো নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই আইপিডিসি ফাইন্যান্সের নতুন এই ব্যবসায়িক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।