পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ টি শেয়ারের আজ স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। কোম্পানি ৪ টি হলোঃ সিটি জেনারেল ইন্সুরেন্স লিমিটেড, ভ্যানগার্ড এএমএল রুপোলী ব্যাংক ব্যালেন্স ফান্ড, রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেড ও প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি। সিটি জেনারেল ইন্সুরেন্স লিমিটেডঃ আজ রবিবার ৫ই মার্চ স্পট মার্কেটে লেনদেন শুরু হবে, চলবে ৬ই মার্চ পর্যন্ত। আগামি ৭ মার্চ কোম্পানিটির রেকর্ড ডেট। কোম্পানিটি এ বছর ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ভ্যানগার্ড এএমএল রুপোলী ব্যাংক ব্যালেন্স ফান্ডঃ আজ রবিবার ৫ই মার্চ স্পটে মার্কেটে লেনদেন শুরু হবে, চলবে ৬ই মার্চ পর্যন্ত। আগামি ৭ই মার্চ কোম্পানিটির রেকর্ড ডেট। ফান্ডটি এ বছর বিনিয়োগকারীদে কোন লভ্যাংশ দেয়নি। রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেডঃ আজ রবিবার ৫ই মার্চ স্পট মার্কেটে লেনদেন শেষ হবে, আগামিকাল ৬ই মার্চ সোমবার কোম্পানিটির রেকর্ড ডেট। কোম্পানিটি এ বছর ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসিঃ আজ রবিবার ৫ মার্চ স্পট মার্কেটে লেনদেন শেষ হবে, আগামিকাল ৬ই মার্চ সোমবার, কোম্পানিটির রেকর্ড ডেট। কোম্পানিটি এ বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।