অর্থ লিপি

২৩ মে ২০২৬ শনিবার ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

পেইড আপ ক্যাপিটাল ২ হাজার কোটির কম হলে নগদ লভ্যাংশ দিতে পারবে না ব্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করা এবং ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে লভ্যাংশ (Dividend) ঘোষণার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংকের পরিশোধিত মূলধন (Paid Up Capital) ২ হাজার কোটি টাকার কম হলে তারা শেয়ারহোল্ডারদের কোনো ধরনের নগদ লভ্যাংশ (Cash Dividend) প্রদান করতে পারবে না।

আজ ২৩ মে ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের ‘সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট’ (এসপিসিডি) থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় যা বলা হয়েছে, যে সব ব্যাংকের পরিশোধিত মূলধন (Paid Up Capital) ২,০০০ (দুই হাজার) কোটি টাকার কম, তারা কোনো প্রকার নগদ লভ্যাংশ দিতে পারবে না।

বাংলাদেশ ব্যাংকের সকল শর্ত মেনে যেসকল ব্যাংক নগদ লভ্যাংশ দেওয়ার যোগ্যতা অর্জন করবে, তারা তাদের ঘোষিত মোট লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত নগদ হিসেবে দিতে পারবে।

এই নির্দেশনা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত বছর এবং তৎপরবর্তী বছরগুলোর লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে কার্যকর হবে।

সার্কুলারে জানানো হয়, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাংকিং খাতের সার্বিক মূলধন ভিত্তি সুদৃঢ়করণ এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার কথা বিবেচনা করে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

এর আগে গত ১৫ মার্চ ২০২৬ তারিখে জারি করা এসপিসিডি সার্কুলার নং-০৫ এবং ১৩ মার্চ ২০২৫ সালের ডিওএস সার্কুলার নং-০১ এর অন্যান্য নির্দেশনা যথারীতি কার্যকর থাকবে বলেও নতুন সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।