অর্থ লিপি

২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ১৫ বৈশাখ ১৪৩৩

মতিন স্পিনিংয়ের তৃতীয় প্রান্তিকে আয় কমলেও বেড়েছে গ্রস প্রফিট মার্জিন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি তাদের চলতি অর্থবছর ২০২৫-২৬ এর তৃতীয় প্রান্তিক (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ১৫৫তম সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়।
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ‘২৫ – মার্চ ‘২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS): ৩.৩৫ টাকা, যা আগের বছর ছিল ৩.৬৬ টাকা, শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) ১১.৬১ টাকা , যা আগের বছর ছীল ১৫.৭৯ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS): ৬৯.৫১ টাকা (৩১ মার্চ ২০২৬)(৩০ জুন ২০২৫ এ ছিল ৬৯.৮৯ টাকা)

ব্যবসায়িক পারফরম্যান্স

 কোম্পানির তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে মোট বিক্রয় আয় সামান্য .২৯ শতাংশকমেছে। এর পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সুতার গড় বিক্রয় মূল্যহ্রাস, প্রতি কেজি মূল্য $.৬৫ থেকে কমে দাঁড়িয়েছে $.৪৭ ডলারে।

 তবে ইতিবাচক দিক হলো,মোট বিক্রয়ের পরিমাণ ১৪,৮৫১ মেট্রিক টন থেকে বেড়ে১৫,৩৮৯ মেট্রিক টনে উন্নীত হয়েছে

এছাড়া,উৎপাদন ব্যয় (Cost of Sales) ৮৪.১৪% থেকে কমে ৮৩.৯৯% হয়েছে, ফলেগ্রস প্রফিট মার্জিন বেড়ে ১৫.৮৬% থেকে ১৬.০১% হয়েছে।

নিট মুনাফা কমার কারণ

 গ্রস প্রফিট বাড়লেও কোম্পানির নিট মুনাফা কিছুটা কমেছে। এর পেছনে মূল কারণহিসেবে উল্লেখ করা হয়েছে, ট্যাক্স ব্যয় বৃদ্ধি: চলতি ডেফার্ড ট্যাক্স হার ১৫% থেকেবেড়ে প্রায় ২০% হয়েছে এবং এসআরও (SRO 159) সংক্রান্ত অনিশ্চয়তা: বিষয়েকোনো আপডেট না থাকায় কর সুবিধা প্রভাবিত হয়েছে। ফলে,নিট মুনাফার হার.৪৯% থেকে কমে .০১% নেমে এসেছে।

Authors

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।