ট্রাস্ট ব্যাংক পিএলসির মাধ্যমে জুলাই ২০২৫-এর মধ্যে ১ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে, যা দেশের ৬০টি তফসিলভুক্ত ব্যাংকের মধ্যে ৫ দশমিক ৭০ শতাংশ বাজার অংশীদারত্ব নিশ্চিত করেছে।
প্রবাসী আয়ের এই অর্জন উদযাপন করতে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করে ট্রাস্ট ব্যাংক। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও ব্যাংকের চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অনুষ্ঠানে ভাইস-চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, পর্ষদের সদস্য এবং ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরী উপস্থিত ছিলেন।