অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

চাল এক মাসে কেজিতে বেড়েছে সর্বোচ্চ ৮ টাকা, বছরে ১৫ শতাংশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে অনেকদিন থেকেই চালের বাজার অস্থির। বছরের ব্যবধানের চালের দাম বেড়েছে ১৫ শতাংশের বেশি। আর এক মাসেই মানভেদে কেজিতে দাম বেড়েছে ৩ থেকে ৮ টাকা।

বোরো ধান কাটার সময় দাম কিছুটা কমলেও মৌসুম পার না হতেই আবার বাড়ছে চালের দাম। অথচ এ সময় চালের দাম স্থিতিশীল থাকার কথা। কিন্তু বাস্তবতা ভিন্ন। চালের বাজার চলছে উল্টো পথে। রাজধানীসহ বিভিন্ন বিভাগীয় শহরে মানভেদে চালের দাম বেড়েছে কেজি প্রতি ৩-৮ টাকা।

এদিকে পাইকারি বিক্রেতারা বলছেন, নতুন চালের ভরা মৌসুমে বাজারে এমন অস্থিরতা আগে দেখা যায়নি। তাদের দাবি, চাল সরবরাহ কমিয়েছেন মিলাররা।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, বাজারে নজরদারি আছে। ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হলেই দাম কমবে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, বছরের ব্যবধানে সরু চালের কেজিতে বেড়েছে ১০ থেকে ১৪ টাকা। আর মোটা চালের দাম বেড়েছে ৭ টাকা পর্যন্ত। দীর্ঘ সময়ের বাড়তি দামে নিম্ন আয়ের মানুষ পড়েছেন চাপে।

তবে, বাজারে চালের চড়া দাম মানতে নারাজ খাদ্য উপদেষ্টা। তার মতে, বোরো মৌসুমে সরকারের চাল সংগ্রহের প্রভাবে দাম কিছুটা ঊর্ধ্বমুখী।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘চালের দাম সামান্য কিছু বেড়েছে। প্রতি বছর জিনিসপত্রের দাম কিছু কিছু বাড়ে। দাম যাতে না বাড়ে তার জন্য আমরা তীক্ষ্ণ নজর রাখছি। আগামী মাস থেকে ওএমএস চালু করব, নিরাপদ খাদ্যবান্ধব কর্মসূচি চালু করব।’

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, জুলাই মাসের শুরুতে সরকারি গুদামে চালের মজুদ ১৫ লাখ ৪১ হাজার টন। যা গত বছরের একই সময়ের চেয়ে ৪ লাখ ৮১ হাজার টন বেশি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।