দেশের শেয়ারবাজারে ধারাবাহিক উত্থানে আবারও মুনাফার প্রত্যাশায় সক্রিয় হচ্ছেন বিনিয়োগকারীরা।চলতি সপ্তাহের সূচক ১৭৪ পয়েন্ট বেড়েছে এবং লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় ছিল, যা বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা তৈরি করেছে।বিনিয়োগকারীদের প্রত্যাশা লোকসান কাটিয়ে আবারও মুনাফায় ফিরবে তাঁরা।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) মূল্যসূচকের উত্থান হলেও লেনদেন কিছুটা কমেছে।তবে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৬টির দর বেড়েছে, ১২৮টির দর কমেছে এবং ৭০টির দর অপরিবর্তিত রয়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫০৬৮.০৩ পয়েন্টে। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১০০.৯৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৪.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯০৮.৬২ পয়েন্টে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইএক্স সূচক ছিল ৪ হাজার ৮৯৪ পয়েন্টে। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে (১০ জুলাই) তা ১৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮ পয়েন্টে।
বাজারে সূচক বৃদ্ধির ধারা সপ্তাহের শেষ দিনেও অব্যাহত ছিল। আজ সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চললেও শেষ পর্যন্ত সূচক বেড়ে দিন শেষ করে। কিন্তু সূচকের উত্থান সত্ত্বেও এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে।
ডিএসইতে আজ মোট ৬৭৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ০৯ জুলাই লেনদেন হয়েছিল ৬৯০ কোটি ৬২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১১ কোটি ৬০ লাখ টাকা।
নির্বাচনের হওয়ার একটি আভাস পাওয়াতে শেয়ার বাজারে যেন সুবাতাস বইতে শুরু করেছে, ফিরতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। যার ইতিবাচক প্রভাব পড়েছে মূল্যসূচকে ও লেনদেনে। চলতি সপ্তাহে ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৭৪ পয়েন্ট। সূচকের এই বড় উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে ভালো মৌলভিত্তি সম্পন্ন শেয়ার।
বাজার সংশ্লিষ্টরা বলেছেন, দেশে নির্বাচনের হওয়ার একটি আভাস পাওয়াতে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা মনে করছেন সামনে বাজার ভালো হবে। এজন্য নিষ্ক্রিয় থাকা অনেক বিনিয়োগকারী সক্রিয় হচ্ছেন। সংশ্লিষ্টরা বলেছেন, অনেক ভালো কোম্পানির শেয়ার অবমূল্যায়িত অবস্থায় ছিল। বিনিয়োগকারীরা সক্রিয় হওয়ায় সেসব শেয়ারের দাম বাড়ছে। এতে বাজার ঘুরে দাঁড়িয়েছে।
একজন বাজার বিশ্লেষক বলেন বাজারে এখনো অনেক ভালো কোম্পানির শেয়ার অবমূল্যায়িত অবস্থায় আছে। তাই বিনিয়োগকারীদের উচিত মন্দ, বন্ধ কোম্পানির শেয়ার না কিনে ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা। তিনি আরও বলেন নিরাপদে থাকতে যৌক্তিক মূল্যের চেয়ে বেশি দরে শেয়ার কিনবেন না। ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করুন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।