অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

বিশ্ববাজারে কমলো সোনার দাম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দুবাইয়ের স্বর্ণের বাজারে ১০ দিন পর এসেছে কিছুটা পরিবর্তন। অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করছে ক্রেতাদের। সকালে দুবাইয়ে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে কমেছে ৩.২৫ দিরহাম, বর্তমানে যা দাঁড়িয়েছে ৩৬৬.৭৫ দিরহামে।

আজ বুধবার (৯ জুলাই) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এই দাম সর্বশেষ দেখা গিয়েছিল গত ৩০ জুন। গত ১০ দিনের মধ্যে দাম ৩৭০ দিরহামের উপরে ছিল, যা সোনার অলঙ্কার কেনার ক্ষেত্রে সাধারণ ভোক্তাদের চাহিদায় বড় ধরনের প্রভাব ফেলেছিল।

বর্তমান মূল্য মাত্র ১.২৫ দিরহাম বেশি ৩০ দিনের সর্বনিম্ন ৩৬৫.৫০ দিরহামের তুলনায়। সেই সময়টাতেই দেখা গিয়েছিল চাহিদায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠা-নামা এবং ডলারের বিনিময় হারের ওপর নির্ভর করে আগামীতে দাম আরও কমতে পারে। তবে তা ৩৬০ দিরহামে নামবে কি না, তা নির্ভর করছে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতিমালার ওপর।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।