অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

সূচকের ইতিবাচকতায় লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ মঙ্গলবার (৮ জুলাই) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ৫.৪৭ পয়েন্ট বা সাড়ে ০.১১ শতাংশ বেড়েছে। 

আজ লেনদেন শুরুতেই  সূচকের পতন ঘটে তারপর ২০ মিনিট পরেই সূচক ইতিবাচক হতে শুরু করে,এর পরে আরও দুইবার সূচকের পতন ঘটে,তবে  দিন শেষে ৫.৪৭ সূচক বেড়ে আজকের লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশপাশি গত কার্য দিবসের তুলনায় আজ লেনদেন ২৮.২৯ কোটি বেড়েছে ।

আজ  ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫.৪৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪৯৮১.৬৩. পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২.৫৬ পয়েন্ট বেড়ে ১০৮৩.৭৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২.৩৮ পয়েন্ট বেড়ে ১৮৭৫.৩৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৬০১.৭৫ কোটি  টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৭৩.৪৬ কোটি  টাকা। আজ গত কার্য দিবসের চেয়ে লেনদেন বেশি  হয়েছে ২৮.২৯ টাকার।

আজ ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমেছে।আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৯৮ টি কোম্পােছে, এর মধ্যে আজ দাম বেড়েছে ১৫৮ টি কোম্পানির শেয়ারের, দাম কমেছে ১৯১ কোম্পানির আর অপরিবর্তিত আছে ৪৯ টি কোম্পানির শেয়ার।

আজকের বাজারের সার্বিক পরিস্থিতির মূল্যায়ন করলে দেখা যায় মোটামুটি ইতিবাচক মনোভাবে বাজারের লেনদেন শেষ হয়েছে,কেননা আজ সবার মনে আমিরিকার শুল্ক ইস্যুতে একটা ভয় ছিল যে কারণেই লেনদেন শুরুতে বাজারে বিক্রি চাপ বেড়ে গিয়েছিল।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।