অর্থ লিপি

১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার ৩ চৈত্র ১৪৩২

আমেরিকা শুল্ক না কমালে কিছু ক্ষেত্রে প্রভাব পড়বে: বাণিজ্য সচিব

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, তা যদি না কমানো যায়; তাহলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে এ মন্তব্য করেন বাণিজ্য সচিব।

তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আলোচনার পথ খোলা আছে, ভালো কিছু হয়তো হবে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘বাণিজ্য ঘাটতি কমাতে গম, সয়াবিন, এয়ারক্রাফটসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশকে। সে অনুযায়ী বাংলাদেশ বোয়িং বিমান কিনবে, তুলা আমদানি আরও বাড়াবে, সরকারিভাবে খাদ্যপণ্য, অস্ত্র কেনার ক্ষেত্রেও গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্র। এসব বিষয়ে ছাড় দিতে বা মেনে নিতে বাধা নেই।’

বাণিজ্য সচিব বলেন, ‘ভিয়েতনাম ২৬ শতাংশ শুল্ক আরোপ কমাতে পেরেছে মধ্যস্ততার মাধ্যমে। বাংলাদেশ কেন পারেনি, এর জবাব–আমাদেরও চেষ্টার কমতি ছিল না। শেষ পর্যন্ত যদি শুল্ক না কমায় তাহলে কিছু ক্ষেত্রে প্রভাব পড়বে। তবে আলোচনার পথ খোলা আছে এখনও, আশা করি ভালো কিছু হবে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার তিনি আরও জানান, বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া, জাপানসহ মোট ১৪টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করা হয়েছে।

হোয়াইট হাউসের ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও শুল্ক কার্যকর হওয়ার পূর্বনির্ধারিত তারিখ ছিল ৯ জুলাই, তা পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবারই সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘৩৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ের ওপর আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে আছে। বাণিজ্য সচিব যাচ্ছেন। আমরা আশা করছি, আগামীকালের বৈঠকে তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা নিয়ে আলোচনা হবে।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।